1. alamgirpfile@gmail.com : admin :
June 5, 2026, 8:38 pm

আজ সকাল থেকে ১০ ঘণ্টা বিদ্যুৎবিহীন থাকবে যেসব এলাকা

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : Wednesday, February 4, 2026
  • 13 Time View
আজ সকাল থেকে ১০ ঘণ্টা বিদ্যুৎবিহীন থাকবে যেসব এলাকা
সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ১০ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যুৎ সরবরাহ। সংগৃহীত ছবি

বিদ্যুৎ লাইন স্থানান্তর ও রক্ষাণাবেক্ষণ কাজের জন্য নরসিংদীর শিবপুর ও আশেপাশের কয়েকটি এলাকায় আজ বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ১০ ঘণ্টা বন্ধ থাকবে বলে জানানো হয়।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-২।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সড়ক ও জনপথ বিভাগের রাস্তা সম্প্রসারণ কাজে ঠিকাদার কর্তৃক বিদ্যুৎ লাইন স্থানান্তরের জন্য বুধবার চৌয়ালা ৩৩ কেভি সুইচিং স্টেশন থেকে শিবপুর ও মরজাল ইনকামিং ৩৩ কেভি ফিডার, ইটাখোলা সুইচিং স্টেশন থেকে মরজাল আউটগোয়িং ও নারায়ণপুর ৩৩ কেভি ফিডার শাটডাউনে থাকবে। শাটডাউন কার্যকর থাকবে সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

এ ছাড়া শিলমান্দী উপকেন্দ্রের শিবপুর, দাসপাড়া ও শিলমান্দী ১১ কেভি ফিডার এবং বিসিক উপকেন্দ্রের বৈশাখী, পুটিয়া ও সৈয়দনগর ১১ কেভি ফিডারেও বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

সাময়িক এ সমস্যার জন্য গ্রহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 TV Site
Developer By Themes Seller